Skip to content
Dhaka29°C
YouTubeFollow
LIVEপুরোনো দুশ্চিন্তায় আর্জেন্টিনাবজ্রপাতে স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যুদুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খানউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণাশক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিলসেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট২০২৬ বিশ্বকাপের আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

পুরোনো দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থান আবারও নিজেদের দখলে নিয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফ্রান্সের হারের সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল স্কালোনির দল।
এর আগে ২০২৩ সালের এপ্রিল থেকে টানা প্রায় আড়াই বছর র‌্যাংকিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা।

তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের কাছে হেরে সেই অবস্থান হারাতে হয়েছিল আলবিসেলেস্তেদের। নতুন র‌্যাংকিংয়ে ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে।
অন্যদিকে ইরাকের সঙ্গে ড্র করেও দুই নম্বর অবস্থান ধরে রেখেছে স্পেন।
শীর্ষ ছয়ের বাকি অবস্থানগুলোতে কোনো পরিবর্তন আসেনি।

বিজ্ঞাপন

পুরোনো দুশ্চিন্তায় আর্জেন্টিনা

চার নম্বরে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল এবং ছয়ে আছে ব্রাজিল। তবে পরিবর্তন হয়েছে সাত ও আট নম্বর স্থানে। এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে মরক্কো। বিপরীতে এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছে নেদারল্যান্ডস।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা আর্জেন্টিনার জন্য সুখবর হলেও তাদের সামনে রয়েছে এক অদ্ভুত পরিসংখ্যান।

১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাংকিং চালু হওয়ার পর এখন পর্যন্ত কোনো দলই বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থেকে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। অর্থাৎ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলগুলোর জন্য বিশ্বকাপ জয়ের ইতিহাস খুব একটা সুখকর নয়।

মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্জেন্টিনা ছিল র‌্যাংকিংয়ের তিন নম্বরে। এবার বিশ্বকাপের আগে আবারও এক নম্বরে উঠে আসায় সেই পুরনো ‘অভিশাপ’ নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।

বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রোববার হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

ZoomBangla
ZoomBangla zoombangla.com
Follow

Follow ZoomBangla On Google

গুগলের ফলো পেজ খুলে চেকমার্ক নির্বাচন করুন, জুমবাংলার সর্বশেষ খবর আপনার Google News feed-এ পেতে।

zoombangla.com
ZoomBangla
ZoomBangla zoombangla.com
Follow

Follow ZoomBangla On Google

গুগলের ফলো পেজ খুলে চেকমার্ক নির্বাচন করুন, জুমবাংলার সর্বশেষ খবর আপনার Google News feed-এ পেতে।

zoombangla.com

জুমবাংলা নিউজ সবার আগে পেতে ফলো করুন

নতুন খবর, আপডেট ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন দ্রুত পেতে জুমবাংলার অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো অনুসরণ করুন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে ফলো করুন

নতুন খবর, আপডেট ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন দ্রুত পেতে জুমবাংলার অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো অনুসরণ করুন।