Skip to content
Dhaka31°C
YouTubeFollow
LIVEনাইজারের সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যুট্রাম্প ও পুতিনকে আতিথ্য দেওয়ার পর উত্তর কোরিয়া সফরে শি জিনপিংব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে পড়ে আবার সোজা হওয়া গাছ কেটে ফেলল প্রশাসনজলবায়ু ও যুদ্ধের ঝুঁকিতে থাকা ১৫টি রাষ্ট্র‘একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চাই’অবৈধভাবে রাখা ১ লাখ তেলাপোকা জব্দ করল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ৬৫০০mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে নিয়ে মটোরোলা এজ ৭০ প্রো+ বাজারেশবনম বুবলীর ঘোষণা: জন্ম নিল কন্যা সন্তান ‘শার্লিন খান’

বিশ্বকাপ জিততে পারবে না আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের হাতছানি আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসকে হারাতে পারলেই টেবিল টপার হয়ে যাবে লিওনেল মেসিরা। তবে এই অর্জনের সঙ্গে জড়িয়ে আছে এক ‘অদ্ভুত’ পরিসংখ্যান, যা হয়তো কিছুটা ভাবনায় ফেলতে পারে আকাশী-সাদা দলের সমর্থকদের।

গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রীতি ম্যাচে স্পেন ও ফ্রান্স—দুই দলই পয়েন্ট খুইয়েছে। আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে। আগে তারা ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। অন্যদিকে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করায় দুইয়ে থাকা স্পেনও পয়েন্ট হারিয়েছে। ফলে মাঠে না নেমেই দুই ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে তিনে থাকা আর্জেন্টিনার।

বর্তমান হিসাব অনুযায়ী, আগামীকাল হন্ডুরাসকে হারাতে পারলে আর্জেন্টিনা ১.৩ রেটিং পয়েন্ট যোগ করে ১৮৭৬.১১ পয়েন্টে পৌঁছাবে। তাতেই বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের।

বিজ্ঞাপন

তবে এই শীর্ষস্থানের নেপথ্যে আছে এক অভিশাপের গল্প। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে কোনো বিশ্বকাপেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপের আগে শীর্ষে ছিল জার্মানি। কিন্তু তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে, আর শিরোপা জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে এক নম্বরে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়।

২০০২ বিশ্বকাপে ফ্রান্স ছিল বিশ্বচ্যাম্পিয়ন ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল। কিন্তু তারা গ্রুপ পর্বই পেরোতে পারেনি। চার বছর পর ২০০৬ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একই ভাগ্য বরণ করে ব্রাজিল ও স্পেন। ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক নম্বরে থেকে বিশ্বকাপে গিয়েছিল, কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। আর ২০২২ কাতার বিশ্বকাপে শীর্ষে থাকা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে। শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা।

ZoomBangla
ZoomBangla zoombangla.com
Follow

Follow ZoomBangla On Google

গুগলের ফলো পেজ খুলে চেকমার্ক নির্বাচন করুন, জুমবাংলার সর্বশেষ খবর আপনার Google News feed-এ পেতে।

zoombangla.com
ZoomBangla
ZoomBangla zoombangla.com
Follow

Follow ZoomBangla On Google

গুগলের ফলো পেজ খুলে চেকমার্ক নির্বাচন করুন, জুমবাংলার সর্বশেষ খবর আপনার Google News feed-এ পেতে।

zoombangla.com