Skip to content
Dhaka33°C
YouTubeFollow
LIVEদৌলতদিয়া ফেরিঘাটে আবারও পন্টুন থেকে পদ্মায় পড়ে গেল বাসগোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার খবরযুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তাঅতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তাআট বিভাগে বৃষ্টির আভাস, ভ্যাপসা গরম কমছে না এখনইমা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনামোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়াআবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

ইরানের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ ৫৭ গোলের মালিক আজমুন

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক ১০ দিন আগে বড় ধরনের ধাক্কা খেল ইরান জাতীয় ফুটবল দল। দেশটির সরকারের প্রতি অবাধ্যতার অভিযোগে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ইরানের অন্যতম সেরা তারকা স্ট্রাইকার সর্দার আজমুনকে।

দেশের হয়ে ৯১ ম্যাচে ৫৭টি গোল করা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাদ পড়ার খবরটি ফুটবল বিশ্বে বেশ আলোড়ন তৈরি করেছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলছেন আজমুন।

জানা গেছে, গত মার্চ মাসে আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান ভূ-রাজনৈতিক সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে শত্রু দেশের শাসকের সঙ্গে ছবি পোস্ট করাকে দেশটির সরকার নিজের প্রতি চরম অবাধ্যতা হিসেবে দেখছে। আর এর জের ধরেই কোচ আমির গালিনোই তাকে বিশ্বকাপের প্রাথমিক দলের পর চূড়ান্ত দল থেকেও বাদ দিয়েছেন।

মালিক আজমুন
ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েই এক সময় সংশয় তৈরি হয়েছিল। বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন। এবারের তিন সহ-আয়োজকের অন্যতম দেশ যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে ইরান দলকে তাদের দেশে রাখতে বা আতিথেয়তা দিতে অস্বীকৃতি জানায়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম এই তথ্য নিশ্চিত করার পর ইরান দল টুর্নামেন্ট চলাকালীন তাদের মূল বেস বা ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। তবে মেক্সিকোতে ঘাঁটি গাড়লেও গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ইরানকে যুক্তরাষ্ট্রেই যেতে হবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই মাঠে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটেলে মিশরের মুখোমুখি হবে তারা।

আজমুনের মতো বড় তারকা দলে না থাকলেও ইরানের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেহেদি তারেমি এবং সাবেক ব্রাইটন উইঙ্গার আলিরেজা জাহানবখশ। ৩৩ বছর বয়সী তারেমি বর্তমানে গ্রিসের অলিম্পিয়াকোস ক্লাবে খেলছেন। অন্যদিকে জাহানবখশ খেলছেন বেলজিয়ামের ডেন্ডার ক্লাবে।