মাত্র ২৩ টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে রবি!

মাত্র ২৩ টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে রবি!
মাত্র ২৩ টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে রবি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের জন্য দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। আনলিমিটেড মেয়াদের তিনটি ডেটা প্যাকেজ চালু করেছে প্রতিষ্ঠানটি। ১০, ২০ ও ৫০ জিবির আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং ১ হাজার ৪৪৪ টাকা। ১০ জিবির ডেটা প্যাকটি গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে নিয়ে এসেছে রবি।

পাশাপাশি আওয়ারলি আনলিমিটেড ইন্টারনেট সুবিধাও নিয়ে এসেছে রবি। এই প্যাকেজের আওতায় ২৩ টাকায় দুই ঘণ্টা এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে।

রবির ৭৪ শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। এরমধ্যে ৬৫ শতাংশ ফোরজি গ্রাহক।

এর আগে, গ্রামীণফোন ও টেলিটক আনলিমিটেড মেয়াদের চারটি ডেটা প্যাকেজ চালু করেছে। গ্রামীণফোন আনলিমিটেড মেয়াদের দুটি ইন্টারনেট প্যাকেজে ১১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডেটা পাওয়া যাবে।

অপরদিকে টেলিটক আনলিমিটেড মেয়াদের প্যাকেজে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে বিটিআরসির নির্দেশনায় প্রথমবারের মতো টেলিটক আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ঘোষণা করে।

Apple কে পিছনে ফেললো Xiaomi, ইউরোপে জনপ্রিয় Samsung

Related Posts
ফোন বদলালেও চ্যাট থাকবে সেফ! হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করার গাইড
Read More

ফোন বদলালেও চ্যাট থাকবে সেফ! হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করার গাইড

ফোন বদলানো বা ফ্যাক্টরি রিসেটের পরও হোয়াটসঅ্যাপ চ্যাট হারানো বন্ধ করতে মেসেজ ব্যাকআপ রাখা জরুরি। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে…
আবারও চাঁদের পথে মানুষ, নতুন ইতিহাস লিখছে নাসা
Read More

আবারও চাঁদের পথে মানুষ, নতুন ইতিহাস লিখছে নাসা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছেন চার নভোচারী। নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু…
স্বপ্ন সুপার শপের ডাটা হ্যাক, কোটি গ্রাহকের তথ্য ঝুঁকিতে
Read More

স্বপ্ন সুপার শপের ডাটা হ্যাক, কোটি গ্রাহকের তথ্য ঝুঁকিতে

দেশের জনপ্রিয় সুপার শপ ‘স্বপ্ন’র প্রায় ৪০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় দেশের তথ্য-প্রযুক্তি নিরাপত্তা ও ব্যক্তিগত…