ডায়াবেটিস রোগীদের কী আম খাওয়া ঠিক?

ডায়াবেটিস রোগীদের কী আম খাওয়া ঠিক?
ডায়াবেটিস রোগীদের কী আম খাওয়া ঠিক?
আমের মৌসুম চলছে এখন। মিষ্টি, রসালো স্বাদের এই ফল কমবেশি সবারই পছন্দের। কেউ কেউ আম এতটাই পছন্দ করেন যে তিনবেলাই খান। আম মিষ্টি ফল। এটি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় অনেকেরই প্রশ্ন, ডায়াবেটিস রোগীদের পাকা আম খাওয়া কি ঠিক?

ভারতীয় গণমাধ্যম ‘আজকাল ’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকের মতে, সঠিক নিয়ম মেনে আম খেলে ডায়াবেটিস রোগীরাও এই ফলটি খেতে পারেন। তবে চাইলেই বেশি পরিমাণে আম খাওয়া যাবে না। দিনে একটি আম খাওয়াই তাদের জন্য ভালো।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডায়াবেটিস রোগীরা ভারী খাবারের সঙ্গে পাকা আম খাওয়া এড়িয়ে চলুন। সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে পাকা আম খেতে পারলে সবচেয়ে ভালো। চাইলে পাকা আমের সঙ্গে বাদাম, স্প্রাউট বা শসা খেতে পারেন। পাকা আমের জুস, পুডিং বা আমের কোনো ডেজার্ট না খাওয়াই ভালো। রাতের খাবারের তালিকায় ডায়াবেটিস রোগীরা পাকা আম এড়িয়ে চলুন।

Related Posts
আমের রাজ্যে সেরা মিষ্টি জাত কোনটি? পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও
Read More

আমের রাজ্যে সেরা মিষ্টি জাত কোনটি? পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও

গরমের মৌসুমে আমপ্রেমীদের মধ্যে কোন আম সেরা—এ নিয়ে আলোচনা থেমে থাকে না। কারও পছন্দ ফজলি, কেউ ল্যাংড়া, আবার…
চিনি বাদ দিলে কতটা ওজন কমতে পারে এক মাসে
Read More

চিনি বাদ দিলে কতটা ওজন কমতে পারে এক মাসে

চিনি কম খাওয়া বা সম্পূর্ণভাবে বাদ দেওয়া বর্তমানে অনেকের কাছেই জনপ্রিয় স্বাস্থ্যচর্চা হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা…