গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম

গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
দেশের পাইকারি ও গ্রাহক—উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর মধ্যে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ মূল্যবৃদ্ধি করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য ঘোষণা করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুতের এই নতুন দাম ১ জুন থেকে কার্যকর বলে গণ্য হবে।

ঘোষিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, আবাসিক গ্রাহকদের মধ্যে যারা ‘লাইফ লাইন’ অর্থাৎ শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে ৬৯ পয়সা বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে ৯২ পয়সা বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি দাম ৭ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ৭ টাকা ৫৯ পয়সা থেকে ১ টাকা ৫১ পয়সা বাড়িয়ে ৯ টাকা ১০ পয়সা; ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ৮ টাকা ০২ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা; ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১২ টাকা ৬৭ পয়সা থেকে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ১৫ টাকা ০১ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে ব্যবহারকারীদের জন্য ১৪ টাকা ৬১ পয়সা থেকে ২ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আবাসিক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও বিদ্যুতের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর মধ্যে কৃষি সেচ কাজে ব্যবহৃত বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৫ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ০৪ পয়সা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যুতের দাম ৭ টাকা ৫৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯ টাকা ০৫ পয়সা।

অন্যদিকে, রাস্তার বাতি ও পানির পাম্পের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৯ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রে ১১ টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৭৩ পয়সা এবং নির্মাণশিল্পে ১৫ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা ০৯ পয়সা নির্ধারণ করেছে কমিশন। 

আরও পড়ুনঃ
https://inews.zoombangla.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-2/

এছাড়া বৈদ্যুতিক যান বা ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ও ব্যাটারি চার্জিং স্টেশনের জন্য বিদ্যুতের দাম ৯ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৩৬ পয়সা এবং বাণিজ্যিক ও অফিস আদালতের ক্ষেত্রে ১৩ টাকা ০১ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা ৩৬ পয়সা করা হয়েছে।

Related Posts
রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে যা বললেন কঙ্গনা
Read More

রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে যা বললেন কঙ্গনা

‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনা এসেছেন বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বরাবরই ইন্ডাস্ট্রি নিয়ে…
ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় হানিয়া আমির, ক্যারিয়ারে নতুন মাইলফলক
Read More

ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় হানিয়া আমির, ক্যারিয়ারে নতুন মাইলফলক

পাকিস্তানের জনপ্রিয় জেন-জি তারকা হানিয়া আমির ক্যারিয়ারে আরও একটি বড় সাফল্য অর্জন করেছেন। অভিনয়, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে…