দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, ভেতরে ছিলেন বিদেশি রোগী

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, ভেতরে ছিলেন বিদেশি রোগী
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, ভেতরে ছিলেন বিদেশি রোগী
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্যনগরে আজ বুধবার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকালে পাঁচতলা ভবনের বেসমেন্টে অবস্থিত ‘মিকাসা ইন’ হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জানা গেছে, সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। ঘটনার সময় সেখানে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বেশ কয়েকজন বিদেশি রোগীসহ প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, আগুন নেভাতে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি ভবনের ওপরের তলা থেকে নিচে লাফিয়ে পড়ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোটেলটির রেস্তোরাঁর শেফ কেসার সিং দাবি করেন, সকাল আনুমানিক ৮টার দিকে একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করার সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে পুরো হোটেলটি ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে যায়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নিহতদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিদেশি নাগরিকদের উপস্থিতির কারণে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

Related Posts
ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের শঙ্কা!
Read More

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের শঙ্কা!

বিশ্বজুড়ে তীব্র খরা, দাবানল ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়িয়ে ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’। এর প্রভাবে আগামী…
মোজতবা খামেনি ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আগের চেয়ে বেশি সক্রিয়: রুবিও
Read More

মোজতবা খামেনি ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আগের চেয়ে বেশি সক্রিয়: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মোজতবা খামেনি জীবিত এবং বর্তমানে তিনি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আগের চেয়ে আরও সক্রিয়ভাবে যুক্ত…
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা, ফ্লাইট চলাচল বন্ধ
Read More

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা, ফ্লাইট চলাচল বন্ধ

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি…