আজকের সোনার দাম – ২ জুন ২০২৬

আজকের সোনার দাম – ২ জুন ২০২৬
আজকের সোনার দাম – ২ জুন ২০২৬
দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

গত ২৫ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।

এর আগে গত ২৩ মে বাজুস সোনার দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে সোনার দাম।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৬৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩২ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম ৪০ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ২২ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।

আরও পড়ুনঃ
https://inews.zoombangla.com/%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d/

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচামালের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দামে এই নতুন সমন্বয় আনা হয়েছে।

Related Posts
এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা
Read More

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

দক্ষিণী সিনেমা থেকে হিন্দি বলিউড চলচ্চিত্র— দুই অঙ্গনেই এখন সমান জনপ্রিয় রাশমিকা মান্দানা। একের পর এক সফল সিনেমার…
সায়নীর রহস্যজনক মৃত্যু, প্রেমিককে দুষলেন মা
Read More

সায়নীর রহস্যজনক মৃত্যু, প্রেমিককে দুষলেন মা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ভ্লগার সায়নী চক্রবর্তীর হঠাৎ মৃত্যুতে সরগরম সামাজিক মাধ্যম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি…
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
Read More

একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। আগের…