রাশিয়ায় ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে প্রেরণ, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

রাশিয়ায় ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে প্রেরণ, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
রাশিয়ায় ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে প্রেরণ, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে এবং তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামের তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এবং প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধে জড়িত কোনো চক্র, প্রতিষ্ঠান, ব্যক্তি বা গোষ্ঠীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাতকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

মন্ত্রী জানান, প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় প্রেরিত ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও চাকরির শর্তাবলি সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।

Related Posts
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা সেতু এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
Read More

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা সেতু এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করেছে চীন সরকারের মালিকানাধীন চীনা রোড ও ব্রিজ…
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ
Read More

‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ

পরিচালক তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার পর থেকে দর্শক-মহলে তুমুল সাড়া জাগিয়েছে।…
খানজাহান আলীর মাজারে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করল স্থানীয়রা
Read More

খানজাহান আলীর মাজারে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করল স্থানীয়রা

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)–এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার…