হরমুজ প্রণালির জন্য ইরানের নতুন নিয়ম

হরমুজ প্রণালির জন্য ইরানের নতুন নিয়ম
হরমুজ প্রণালির জন্য ইরানের নতুন নিয়ম
হরমুজ প্রণালির জন্য ইরানের নতুন নিয়ম
হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক জাহাজগুলোর জন্য ইরান নতুন কিছু নিয়মকানুন নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সিএনএন এ তথ্য জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ‘জাহাজ তথ্য ঘোষণা’ (Vessel Information Declaration) শিরোনামের একটি আবেদনপত্র ইরানের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) জারি করেছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এই প্রণালি দিয়ে চলাচলকারী সকল জাহাজকে অবশ্যই পূরণ করতে হবে।

লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স নামের একটি সামুদ্রিক তথ্য ও বিশ্লেষণ পরিষেবা সংস্থার প্রধান সম্পাদক রিচার্ড মিড এবং নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক সূত্র এই নথিটি সিএনএন-এর সাথে শেয়ার করেছেন।

এই ফর্মে ৪০টিরও বেশি প্রশ্ন রয়েছে। সেখানে প্রতিটি জাহাজকে তার নাম, শনাক্তকরণ নম্বর, পূর্ববর্তী নাম, উৎপত্তিস্থল এবং গন্তব্যস্থলসহ অন্যান্য বিবরণ ঘোষণা করতে হবে। এতে নিবন্ধিত মালিক, ব্যবস্থাপক এবং নাবিকদের জাতীয়তাও জানতে চাওয়া হয়েছে।

ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে যুক্ত জাহাজগুলোর জন্য এই জলপথ দিয়ে যাতায়াত সীমিত করছে।

রিচার্ড মিড জানান, ২৮ ফেব্রুয়ারির আগে প্রণালিটি অতিক্রম করার জন্য জাহাজগুলোকে কোনো তথ্য শেয়ার করতে হতো না। প্রয়োজনীয়তার তালিকাটি ‘জাহাজ মালিকদের কাছে ইতোমধ্যেই যে প্রশ্নগুলো করা হচ্ছিল বলে আমরা জানতাম, সেগুলোর মতোই দেখতে লাগছে। তবে এটি ‘কাঠামোটিকে আনুষ্ঠানিক রূপ দেয় এবং ট্রানজিটের ওপর নিজেদের কর্তৃত্বকে স্বাভাবিক করার জন্য ইরানের একটি কৌশল বলে মনে হচ্ছে।’

মঙ্গলবার ইরান পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ (পিজিএসএ) চালু করেছে, যা জাহাজ চলাচলের বিষয়টি পরিচালনা করবে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির তথ্যমতে, এই নতুন ব্যবস্থার অধীনে প্রণালিটি অতিক্রম করতে ইচ্ছুক সমস্ত জাহাজ পিজিএসএ-র সাথে যুক্ত একটি ঠিকানা থেকে ইমেইলের মাধ্যমে যাতায়াতের নিয়মকানুন সম্পর্কে অবহিত হবে।

মিড এবং দ্বিতীয় সূত্রের মাধ্যমে সিএনএন-এর সাথে শেয়ার করা পিজিএসএ- এর একটি ইমেইলে দেখা যায়, কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, জাহাজ চলাচলের অনুরোধ প্রক্রিয়া করার জন্য ‘সম্পূর্ণ এবং সঠিক তথ্য অপরিহার্য’ এবং ‘পরবর্তী নির্দেশনা ইমেইলের মাধ্যমে জানানো হবে।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এই পদক্ষেপটি আন্তর্জাতিক প্রণালিটির ওপর নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তেহরানের প্রচেষ্টার সর্বশেষ ধাপ। এই প্রণালি দিয়ে যুদ্ধের আগে জাহাজগুলো অবাধে চলাচল করত।

Related Posts
মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়িয়েছে ফ্রান্স
Read More

মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়িয়েছে ফ্রান্স

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ২০২৬ সালের আসরে অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার ব্যবস্থাপনা ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে…
১০৪ বছর বয়সে হজ করে নজির গড়লেন বৃদ্ধা
Read More

১০৪ বছর বয়সে হজ করে নজির গড়লেন বৃদ্ধা

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার বাসিন্দা এমবাহ মারসিয়াহ। তিনি ২০২৬ সালে হজ পালনকারী সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত…
বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হবে: আইএমএফ ও বিশ্বব্যাংক
Read More

বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হবে: আইএমএফ ও বিশ্বব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধানরা শুক্রবার গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। তারা…