মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা
মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা
মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও ইস্তফা দিতে চাননি মমতা ব্যানার্জি। তার এমন সিদ্ধান্তে নানা জল্পনা কল্পনা চলছিল। এবার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার ভেঙে দিলেন গভর্নর আরএন রবি।

বৃহস্পতিবার (০৭ মে) ঠিক মধ্যরাতে (রাত ১২টা) পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করতে রাজি হননি। এদিকে, নতুন মুখ্যমন্ত্রী ৯ মে শপথ নেবেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ফলে প্রশ্ন ওঠে, ৮ মে মধ্যরাত থেকে নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত বাংলা চালাবেন কে? এক অভূতপূর্ব সাংবিধানিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা জোড়াল হচ্ছিল।

এই অবস্থায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর আরএন রবি। বিবৃতি জারি করে এই পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।

উল্লেখ্য, সংবিধানে ১৭২ ধারা অনুযায়ী, রাজ্য বিধানসভার মেয়াদ তার প্রথম অধিবেশনের তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত থাকে। পাঁচ বছর শেষে বিধানসভাটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। এর জন্য গভর্নরের কোনো পৃথক আদেশের প্রয়োজন হয় না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে গভর্নর পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে আগামী দুদিন রাজ্যের দায়িত্বভার সামলাবেন গভর্নর নিজেই। গভর্নরের এ পদক্ষেপের ফলে ১৮তম বিধানসভা গঠন ও বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পথ মসৃণ হলো।

সূত্র : এনডিটিভি

Related Posts
চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাস করতে এসে ফ্রান্সের রাস্তায় সংঘর্ষ, গ্রেপ্তার ৪১৬
Read More

চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাস করতে এসে ফ্রান্সের রাস্তায় সংঘর্ষ, গ্রেপ্তার ৪১৬

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির জয়ের পর হাজারো সমর্থক ফ্রান্সের রাস্তায় নেমে আসেন। শনিবার রাতে মানুষ রাস্তায় নেমে এলে…
ইরানে হস্তক্ষেপ করা আমাদের ঠিক হয়নি: ট্রাম্প
Read More

ইরানে হস্তক্ষেপ করা আমাদের ঠিক হয়নি: ট্রাম্প

ইরাকের মতো ইরানে হস্তক্ষেপও যুক্তরাষ্ট্রের বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে…
পুলিশ দেখে পালানোর চেষ্টা, মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক
Read More

পুলিশ দেখে পালানোর চেষ্টা, মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কিলানতান রাজ্যে পুলিশের তল্লাশি এড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনার পর ৯ বাংলাদেশিসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটক…