কান্নায় ভেঙে পড়েছিলেন, অবশেষে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

কান্নায় ভেঙে পড়েছিলেন, অবশেষে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি
কান্নায় ভেঙে পড়েছিলেন, অবশেষে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি
কান্নায় ভেঙে পড়েছিলেন, অবশেষে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি
‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে বহু দিন ধরে বিতর্কে নোরা ফাতেহি। সমাজিকমাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে ক্ষমা চাইলেন। এই গানের কথা ও দৃশ্যের বিরুদ্ধে আপত্তি উঠেছিল বিভিন্ন মহলে।

বৃহস্পতিবার এই মর্মে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের সামনে হাজিরা দেন নোরা। সেখানেই তিনি সবার সামনে ক্ষমা চান।

সেই সঙ্গে একটি বিযয়ে উদ্যোগী হওয়ার কথাও জানান অভিনেত্রী। নোরা জানান, তিনি অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেবেন।

অভিনেত্রীর কথায়, এমন একটা পরিস্থিতিতে আমাকে ফেলে দেওয়া হয়েছে! কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসাবে অবশ্যই আমি দায় নিচ্ছি। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।
‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নোরা বলেন, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া সত্যি জরুরি। তাই একটি সিদ্ধান্ত নিয়েছি। অনাথ মেয়েদের পড়াশোনার খরচের দায়িত্ব নিচ্ছি। এটাই এখন আমার লক্ষ্য।

উল্লেখ্য, ‘সরকে চুনর তেরী সরকে’ মুক্তি পেতেই বিতর্ক তৈরি হয় সমাজিকমাধ্যমে। অশালীন, কুরুচিকর বলেই দাগিয়ে দেওয়া হয় গানের দৃশ্যগুলোকে। নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হয়। নিষিদ্ধ করা হয় গানটিকে। এই গানে নোরার সঙ্গে সমান তালে নাচতে দেখা গেছে সঞ্জয় দত্তকে। এই গান প্রসঙ্গে সঞ্জয়কেও তলব করে জাতীয় মহিলা কমিশন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গত ২৭ এপ্রিল তিনি কমিশনে হাজিরা দিয়েছিলেন অভিনেতা। শুনানির পরে সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে বলেছিলেন, সঞ্জয় দত্ত ‘সরকে চুনর’ গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। কারণ, এটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না।

Related Posts
নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ
Read More

নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি বলেছেন, মানুষ একজন নারীকে নির্দিষ্ট একটা ফ্রেমে দেখতে চায়। অথচ আমার…
সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য
Read More

সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য তার নামে ছড়ানো নানা অপপ্রচার ও ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা…
বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম, কিন্তু সে  ভেগে গেছে: বাঁধন
Read More

বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম, কিন্তু সে ভেগে গেছে: বাঁধন

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে একটি…
দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স
Read More

দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর পরিবর্তনের ঘোষণা এসেছে। দীর্ঘ ৭৩ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০২৬…