যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

বুধবার (৬ মে) হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এছাড়া গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং খুব সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাব।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে আলোচনা ভেঙে গেলে তিনি আবারও বোমা হামলা শুরুর হুমকিও দেন।

অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরান এখনও মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি তবে আদান-প্রদান হওয়া নথিগুলোর পর্যালোচনা চলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ বন্ধে ট্রাম্প একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই পক্ষের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

Related Posts
এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
Read More

এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ ‘প্রকল্পের নামে’ জেলা পরিষদের মাধ্যমে দুটি উপজেলার জন্য ২৫ কোটি টাকা নিয়েছেন বলে…
১৫ কোটি টাকার নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
Read More

১৫ কোটি টাকার নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নেওয়ার অভিযোগকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক…
ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রাজা সুব্রামানি
Read More

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রাজা সুব্রামানি

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল এনএস রাজা সুব্রামানি। দায়িত্ব গ্রহণের পর…
হুমকি দিয়ে বিশ্ব চালানো যায় না, যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম
Read More

হুমকি দিয়ে বিশ্ব চালানো যায় না, যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম

ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ ও একতরফা নীতির প্রতি পরোক্ষ সমালোচনা করে বলেছেন, বিশ্বব্যবস্থা…