দেশের ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

দেশের ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত
দেশের ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত
দেশের ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত
দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ ১ নম্বর) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Related Posts
কালবৈশাখীর কবলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট, ফেরি চলাচল বন্ধ
Read More

কালবৈশাখীর কবলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট, ফেরি চলাচল বন্ধ

আকস্মিক কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া ঘাট ও দৌলতদিয়া ঘাট নৌরুটে সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।…
দেশের পাঁচ বিভাগে ঈদের সময় ভারি বর্ষণের সম্ভাবনা
Read More

দেশের পাঁচ বিভাগে ঈদের সময় ভারি বর্ষণের সম্ভাবনা

দেশের বিভিন্ন এলাকায় একদিকে ঝড়-বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহের প্রভাবে জনজীবনে ভোগান্তি অব্যাহত রয়েছে। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার (২৮ মে)…
সকাল ৯টার মধ্যে দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
Read More

সকাল ৯টার মধ্যে দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সোমবার (২৫ মে) সকাল ৯টা পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো…
দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
Read More

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব…