সিংগাইরে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সিংগাইরে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
সিংগাইরে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
সিংগাইরে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
সাইফুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

বুধবার (৬ মে) বিকেলে উপজেলার জয়মন্টপ গ্রামের পালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— জয়মন্টপ পালপাড়া গ্রামের মৃত নকুমদ্দিন সিকদারের ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং একই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মোহাম্মদ দেলোয়ার (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতবাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত থাকার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ওয়ারড্রবের ভেতরে কাপড়ের ভাজে লুকানো অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আটক হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Related Posts
ময়মনসিংহে পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
Read More

ময়মনসিংহে পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল…
নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার
Read More

নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে…
লাউয়াছড়া বনে ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে রেল চলাচল বন্ধ
Read More

লাউয়াছড়া বনে ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে রেল চলাচল বন্ধ

মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বিকেল…
গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
Read More

গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার…