প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার : শামা ওবায়েদ

প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার : শামা ওবায়েদ
প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার : শামা ওবায়েদ
প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার : শামা ওবায়েদ
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রতিরক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা এ দায়িত্ব পালনে সক্রিয় রয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজারে এবং বিষয়টি আন্তর্জাতিকভাবে সুপরিচিত। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। রোহিঙ্গারাও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে আগ্রহী।”

শামা ওবায়েদ বলেন, “প্রতি বছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে, যা সংকটকে আরো জটিল করে তুলছে। এ পরিস্থিতিতে খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একইসঙ্গে বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা আড়ালে চলে গেলেও সরকার এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের খাদ্যসংকট মোকাবিলায় বাজেট ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত কার্যকর সমাধানের আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts
কলকাতায় আ.লীগের দুই নেতা সাত দিনের রিমান্ডে
Read More

কলকাতায় আ.লীগের দুই নেতা সাত দিনের রিমান্ডে

জুলাই বিপ্লবের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে কলকাতা…
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
Read More

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ শনিবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের…
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে
Read More

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায়। এছাড়া…
এআই ক্যামেরায় মামলার ভয় দেখিয়ে এসএমএসে নতুন প্রতারণা
Read More

এআই ক্যামেরায় মামলার ভয় দেখিয়ে এসএমএসে নতুন প্রতারণা

রাজধানীতে সম্প্রতি চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন ধরনের…