চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা

চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা
চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা
চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা
সাইফুল ইসলাম : মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক পরবর্তীতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কৃষ্ণ রাজবংশী। তিনি মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার খুদিরাম রাজবংশীর পালক ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তরা মাছের আড়ত থেকে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীসহ দুজনকে আটক করে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে তাদের মধ্যে একজনকে জিম্মায় ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে মারধর করে কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যে কোনো একসময় তিনি কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় যুবক রেদওয়ান মামুন বলেন, “দুজনকে আটক করা হয়েছিল। একজনকে ছেড়ে দেওয়া হলেও অপরজনকে মারধর করে অফিসে আটকে রাখা হয়। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে মরদেহ হাসপাতালে নেওয়ার কথা বলে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। আমরা বাধা দিলে তারা চলে যায়।”

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts
যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভোতান্তিতে কয়েকটি পরিবার
Read More

যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভোতান্তিতে কয়েকটি পরিবার

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া মৌজায় পারিবারিক এজমালী (যৌথ) যাতায়াতের রাস্তায় বালু ভরাট ও…
রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন
Read More

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

বিশেষ অতিথি: ​তরুণদের মানবিক ও সামাজিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো সামাজিক সংগঠন…
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার
Read More

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাব এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ…
হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা
Read More

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর, সুতালড়ী ও লেছড়াগঞ্জ ইউনিয়ন ঘিরে পদ্মার চরাঞ্চল এখন আতঙ্কের জনপদে পরিণত…