৯ মে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ

৯ মে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ
৯ মে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ
৯ মে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। গতকাল মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে আমিরাতের (ফ্লাইট EK 0220) মাধ্যমে প্রথমে দুবাই নেওয়া হবে মরদেহ। এরপর সেখান থেকে EK 0582 ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে সমন্বয় করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘুরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

Related Posts
কলকাতায় আ.লীগের দুই নেতা সাত দিনের রিমান্ডে
Read More

কলকাতায় আ.লীগের দুই নেতা সাত দিনের রিমান্ডে

জুলাই বিপ্লবের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে কলকাতা…
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
Read More

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ শনিবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের…
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে
Read More

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায়। এছাড়া…
এআই ক্যামেরায় মামলার ভয় দেখিয়ে এসএমএসে নতুন প্রতারণা
Read More

এআই ক্যামেরায় মামলার ভয় দেখিয়ে এসএমএসে নতুন প্রতারণা

রাজধানীতে সম্প্রতি চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন ধরনের…