বিদেশি পিস্তলসহ চট্টগ্রামে এক ব্যক্তি গ্রেফতার

বিদেশি পিস্তলসহ চট্টগ্রামে এক ব্যক্তি গ্রেফতার
বিদেশি পিস্তলসহ চট্টগ্রামে এক ব্যক্তি গ্রেফতার
বিদেশি পিস্তলসহ চট্টগ্রামে এক ব্যক্তি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ডিবি উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আতুরার ডিপো এলাকার কামারাবাদ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৪)। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, অটোরিকশায় থাকা অবস্থায় এক ব্যক্তি চেকপোস্ট দেখে নেমে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে “মেড ইন ইউএসএ” লেখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানিয়েছেন, তিনি অস্ত্রটি সঙ্গে নিয়ে নগরের বিভিন্ন এলাকায় চলাফেরা করতেন এবং ভয়ভীতি দেখানোসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে এটি ব্যবহার করা হতো।

তদন্তে জানা গেছে, সাইফুল ইসলাম বায়েজিদ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

Related Posts
মন্ত্রীর নির্দেশ অমান্য করে পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ
Read More

মন্ত্রীর নির্দেশ অমান্য করে পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ

শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে গিয়ে হলের ভেতর থেকে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ…
কমে গেছে গ্যাস সরবরাহ, স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
Read More

কমে গেছে গ্যাস সরবরাহ, স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায়…
এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি
Read More

এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী সাগরে ভাসমান একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি ত্রুটির…