
জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়াই বড় আকারের জনসভা ও র্যালি আয়োজনের অভিযোগে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চেন্নাই-এর টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। তবে এ কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমতি নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এই র্যালির কারণে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।
নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে মাম্বালাম থানার পুলিশ বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অবৈধ সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
র্যালির সময় বিজয়কে একটি খোলা ছাদের গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানাতে দেখা যায়। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাজারো ভক্তের উপস্থিতি ও আলোকসজ্জার কারণে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের ঘোষণা দেন। তখন তিনি জানিয়েছিলেন, অভিনয়ের পাশাপাশি এখন থেকে রাজনীতি ও জনসেবায় আরও বেশি মনোযোগ দেবেন।