জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ
জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ
জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জাহাজ পাড়ি দিচ্ছে।

মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী। গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে।

সাইটটিতে আরও বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক মান সময় অনুযায়ী সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির ভেতরে আটকেপড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটির সর্বশেষ অবস্থানের তথ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার টন ফসফেট আছে বলে জানা গেছে।

Related Posts
ইরানের পরপরই কিউবা ‘দখলের’ ইঙ্গিত ট্রাম্পের
Read More

ইরানের পরপরই কিউবা ‘দখলের’ ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে রসিকতা…
ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলমান: ট্রাম্প
Read More

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলমান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ফোনে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি এ কথা…
জার্মানির সঙ্গে উত্তেজনা, ৫,০০০ সেনা ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
Read More

জার্মানির সঙ্গে উত্তেজনা, ৫,০০০ সেনা ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে হামলাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তৈরি হয়েছে। দেশটি থেকে প্রায় ৫,০০০ সেনা…