‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র’ — জয়া আহসান

‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র’ — জয়া আহসান
‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র’ — জয়া আহসান
‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র’ — জয়া আহসান
অভিনয় ও গ্ল্যামারের অনন্য মিশেল জয়া আহসান। পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। সামাজিক মাধ্যমে অনন্য ফ্যাশন সেন্স দিয়ে তিনি যেমন উষ্ঞতা ছড়ান, তেমনি অর্থবহ বার্তা দিয়ে নিজের আত্মবিশ্বাসী উপস্থিতির জানান দেন এই অভিনেত্রী।

বুধবার (৮ এপ্রিল) জয়া আহসান তার ফেসবুক দেয়ালে নিজের একটি স্থিরচিত্র শেয়ার করে লেখেন, ‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র।’

ছবিতে দেখা যায়, রাজকীয় বেশে জয়া আহসান শাড়ির আঁচল ছড়িয়ে একটি চেয়ারে বসে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। তার পরনে ছিল গাঢ় লাল রংয়ের সিল্কের বেনারসি শাড়ি যার পাড় জুড়ে রয়েছে জমকালো সোনালি সুতোর জড়ির কাজ।

জয়া আহসান
লাল বেনারসিতে জয়া আহসান

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের মতো সোনালি গয়না। মোটা বালা, কানের দুল এবং নেকলেস যা লালের তীব্রতার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

চুলের স্টাইলেও ছিল এক ধরনের পুরোনো আভা। খোঁপা করা চুল, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক আর জয়া আহসানের গম্ভীর চাহনি পুরো লুকটাকে দিয়েছে এক ধরনের ক্লাসিক ও শক্তিশালী ছোঁয়া।

আরও পড়ুনঃ

মা হারালেন বলিউড অভিনেত্রী জারিন খান

জয়া আহসানের সৌন্দর্যের পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে ছবিটির শক্তিশালী ক্যাপশন। এক ভক্ত মন্তব্যঘরে লেখেন, ‘নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সাথে প্রকাশ করাই আসল পরিচয় জয়া আহসান।’ আরেকজন লেখেন, ‘এই তীব্রতাই আকর্ষনের কেন্দবিন্দু।’

Related Posts
সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বেরোবি শিক্ষক আনোয়ারের পি‌এইচডি অর্জন
Read More

সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বেরোবি শিক্ষক আনোয়ারের পি‌এইচডি অর্জন

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত সিডনি…
সোনার দামে ফের উত্থান, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রভাব বাজারে
Read More

সোনার দামে ফের উত্থান, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রভাব বাজারে

বিশ্ববাজারে দিনের শুরুতে পতনের পর সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার খবরে বাজারে ইতিবাচক…