সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানকে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সংসদের সাধারণ আসনে নির্বাচিত সদস্যরাই সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচনে ভোট প্রদান করেন। তবে সাধারণত রাজনৈতিক দল বা জোটগুলো তাদের প্রাপ্ত আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়। ফলে প্রার্থিতা প্রত্যাহারের দিনই অধিকাংশ ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুনঃ শুরুতেই একাধিক সিদ্ধান্ত, আইসিসি-এসিসিতে তামিম

বর্তমান আইন অনুযায়ী, সাধারণ আসনে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এ হিসেবে এবার বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পাবে।

Related Posts
ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী
Read More

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার কোনো আশঙ্কা নেই। অন্য সেবার সাথেও সাংঘর্ষিক…
বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ এক অঙ্কে আনা হবে : বাণিজ্যমন্ত্রী
Read More

বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ এক অঙ্কে আনা হবে : বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল…