ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীন

ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীন
ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীন
ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীন
গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন র‍্যাপার অফসেট। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলোচিত এই গায়ক।

অফসেটের মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, অফসেট গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সেমিনোল পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, সোমবার সন্ধ্যা ৭টার পর হোটেলের বাইরে ভ্যালেট এলাকায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয়। তবে তার আঘাত গুরুতর নয়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

অফসেটের আসল নাম কিয়ারি সিফাস। ৩৪ বছর বয়সী এই গায়ক গত এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় হিপহপ গ্রুপ ‘মিগোস’ এর সদস্য হিসেবে পরিচিতি লাভ করেন। কোয়াভো ও টেকঅফের সঙ্গে মিলে এই দল গঠন করেন তিনি।

‘ব্যাড অ্যান্ড বুজি’ এর মতো হিট গান ও ‘কালচার’ এর মতো অ্যালবামের মাধ্যমে গত দশকের অন্যতম প্রভাবশালী র‍্যাপ গ্রুপে পরিণত হয়েছেন তারা। ২০১৯ সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট। তার প্রথম একক অ্যালবাম ‘ফাদার অব ফোর’। এরপর ‘সেট ইট অব’ ও ‘কিয়ারা’ প্রকাশ করেন তিনি।

Related Posts
লাইভে কাঁদতে কাঁদতে ক্যানসারের কথা জানালেন এনবিসি উপস্থাপিকা সারা গোর
Read More

লাইভে কাঁদতে কাঁদতে ক্যানসারের কথা জানালেন এনবিসি উপস্থাপিকা সারা গোর

এনবিসির জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর লাইভ সম্প্রচারে আবেগাপ্লুত কণ্ঠে জানিয়েছেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে চিকিৎসার…
মহেশ ভাটের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেও এখন অস্বীকার পাকিস্তানি অভিনেত্রীর
Read More

মহেশ ভাটের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেও এখন অস্বীকার পাকিস্তানি অভিনেত্রীর

প্রখ্যাত বলিউড নির্মাতা মহেশ ভাটের বিরুদ্ধে অভিনেত্রীদের যৌন নিগ্রহের অভিযোগ ইন্ডাস্ট্রির খুবই পরিচিত একটি বিষয়।ক্যারিয়ারের শুরু থেকে এখনো…
‘জুস আঙ্কেল’ খ্যাত অভিনেতা পার্ক ডং-বিনের মরদেহ উদ্ধার
Read More

‘জুস আঙ্কেল’ খ্যাত অভিনেতা পার্ক ডং-বিনের মরদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা পার্ক ডং-বিনের আর নেই। “জুস আঙ্কেল” নামে পরিচিত এই অভিনেতার নিজের রেস্টুরেন্ট থেকেই তাকে…