মার্কিন সেনাপ্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ট্রাম্প

মার্কিন সেনাপ্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ট্রাম্প
মার্কিন সেনাপ্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ট্রাম্প
মার্কিন সেনাপ্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু করেছে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে তাৎক্ষণিক পদত্যাগ ও অবসরে যাওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সামরিক বাহিনীর আধুনিকায়ন ও তাঁদের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে নতুন ও সক্ষম নেতৃত্ব খুঁজছেন। সেই লক্ষ্যেই জেনারেল জর্জকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ হিসেবে জেনারেল জর্জ তাৎক্ষণিকভাবে অবসরে যাচ্ছেন। তাঁর দীর্ঘদিনের একনিষ্ঠ সেবার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করছি।’

গণভোট-গুম প্রতিরোধসহ ১৬ অধ্যাদেশ এখন পাশ হচ্ছে না

রদবদলের এই ঢেউ শুধু সেনাপ্রধানের ওপর দিয়েই যায়নি। জানা গেছে, জেনারেল ডেভিড হোডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিন নামের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকেও তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেনারেল র‌্যান্ডি জর্জের সামরিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সিনিয়র সামরিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্রথম উপসাগরীয় যুদ্ধসহ ইরাক ও আফগানিস্তানে সরাসরি সম্মুখ সমরে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সাধারণত মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফের মেয়াদ হয় চার বছর। ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক নিয়োগপ্রাপ্ত এই জেনারেলের ২০২৭ সাল পর্যন্ত পদে থাকার কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে তাঁর মেয়াদের মাঝপথেই যবনিকা ঘটল।

জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হিসেবে বর্তমানে ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের দায়িত্ব পালন করবেন। লানিভ এর আগে দেশটির বিখ্যাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related Posts
নদীতে রাখা ট্যাংকারে ৩৭ হাজার লিটার ডিজেল মজুত
Read More

নদীতে রাখা ট্যাংকারে ৩৭ হাজার লিটার ডিজেল মজুত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকারে মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড।…
হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট, নেই যুক্তরাষ্ট্র
Read More

হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট, নেই যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর মধ্যে চলমান…
প্রধানমন্ত্রীর উদ্দেশে শিশির মনিরের খোলা চিঠি
Read More

প্রধানমন্ত্রীর উদ্দেশে শিশির মনিরের খোলা চিঠি

সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ হাওরবেষ্টিত জেলাগুলোর স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং একমাত্র বোরো ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী…
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলসহ আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
Read More

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলসহ আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে অপসারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে পদ থেকে সরিয়ে…