ট্রাম্পকে খুশি করতেই কি সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাজ্য

ট্রাম্পকে খুশি করতেই কি সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাজ্য
ট্রাম্পকে খুশি করতেই কি সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাজ্য
ট্রাম্পকে খুশি করতেই কি সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাজ্য
সাইপ্রাসে ব্রিটিশ বিমানঘাঁটিতে ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে একটি যুদ্ধজাহাজ ও অ্যান্টি-ড্রোন হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সরকারি বিবৃতিতে বলা হয়, রয়্যাল নেভির ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগন অঞ্চলটিতে মোতায়েন হবে, যাতে ব্রিটেনের সার্বভৌম ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার আরএএফ অ্যাকরোটিরি ঘাঁটিতে একটি ড্রোন আঘাত হানে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাজ্য সতর্ক অবস্থান নিচ্ছে। স্টারমার তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সরাসরি যোগ দিতে অস্বীকৃতি জানান। তিনি আকাশপথে সরকার পরিবর্তনের ধারণা সমর্থন করেন না। তিনি বলেন, যেকোনো সামরিক পদক্ষেপের আগে বাস্তবসম্মত ও সুপরিকল্পিত কৌশল থাকতে হবে।

তবে ইরান যখন অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়, তখন স্টারমার সীমিত ও প্রতিরক্ষামূলক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ স্থাপনা ব্যবহারের অনুমতি দেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের এই সতর্ক অবস্থানকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, একসময়ের সবচেয়ে দৃঢ় সম্পর্ক এখন দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের ক্ষেত্রে আইনি বিষয় নিয়ে স্টারমার উদ্বিগ্ন ছিলেন বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তথ্যসূত্র : শাফাক নিউজ।

Total
0
Shares
Related Posts
এবার ইকুয়েডরে যৌথ অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র
Read More

এবার ইকুয়েডরে যৌথ অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র

ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী নৌকা বিরুদ্ধে অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক কমান্ড মঙ্গলবার নিশ্চিত করেছে যে…
ইরান যুদ্ধে চীন-রাশিয়া কোনো বিষয় নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
Read More

ইরান যুদ্ধে চীন-রাশিয়া কোনো বিষয় নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রাণ হারিয়েছেন। দেশটির বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ সামরিক…
ডুবিয়ে দেওয়া ইরানি রণতরি থেকে ৮৭ মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা
Read More

ডুবিয়ে দেওয়া ইরানি রণতরি থেকে ৮৭ মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর ডুবিয়ে দেওয়া একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে অন্তত ৮৭টি মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বার্তা…