জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা

জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা
জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা
জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা
ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই সংকট মোকাবিলায় দেশের জনগণের প্রতি পাঁচটি নির্দেশনা দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে সরকার।

বুধবার (৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া; সব ধরনের আলোকসজ্জা পরিহার করা; ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহার; খোলাবাজারে ডিজেল, পেট্রোল বিক্রি রোধে ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়া এবং জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভায় জানানো হয়, জ্বালানির সম্ভাব্য উৎসগুলো থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ও সঠিক সময়ে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে অনিবার্যভাবে দেশের জ্বালানি খাতেও সাময়িক সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। যার প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা কমতে পারে।

বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে মন্ত্রণালয় সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানানো হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সরকারের পক্ষ থেকে জনগণের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বানও করা হয়েছে।

Total
0
Shares
Related Posts
স্বাস্থ্যে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, এক লাখ কর্মী নিয়োগের উদ্যোগ
Read More

স্বাস্থ্যে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, এক লাখ কর্মী নিয়োগের উদ্যোগ

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর…
ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলে বেড়েছে যানবাহনের গতি
Read More

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলে বেড়েছে যানবাহনের গতি

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি…
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে চাকরি, পদ ১১
Read More

আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে চাকরি, পদ ১১

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতে ১১টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।…
বাণিজ্য চুক্তি নিয়ে দুই দলের প্রধানই সম্মতি দিয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
Read More

বাণিজ্য চুক্তি নিয়ে দুই দলের প্রধানই সম্মতি দিয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, “ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দু’টি দলের প্রধানের সাথে নির্বাচনের আগেই কথা…