পদোন্নতি পেলেন সেই মাসুদ

পদোন্নতি পেলেন সেই মাসুদ
পদোন্নতি পেলেন সেই মাসুদ

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক মাসুদ আলমকে পদোন্নতি দিয়ে বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

বিআরটিএ’র সচিব (যুগ্ম সচিব) এ টি এম কামরুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, মাসুদ দক্ষতা ও যত্নের সঙ্গে দায়িত্ব পালন করায় সরকার সন্তুষ্ট হয়েই তাকে পদোন্নতি দিয়েছে।

মাসুদের যোগদানের বিষয়টি বিআরটিএ খুলনা রেঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী এ এস এম কামরুল হাসানও নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তার কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে তখন ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপপরিচালক মাসুদুর রহমান।

মেহজাবীনকে নিয়ে কক্সবাজারে শুটিংয়ে আদনান

সেবাগ্রহীতাদের অভিযোগ শুনে সেতুমন্ত্রী তখন মাসুদের উদ্দেশে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনো দিনও ভালো হবে না?’ ওই সময় ওবায়দুল কাদেরের সেই বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

Related Posts
সেই টিকটকারের অভিযোগ নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ক্রিকেটার
Read More

সেই টিকটকারের অভিযোগ নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অন্যতম তারকা ক্রিকেটার শাদাব খান। তিনি তার দুর্দান্ত বোলিং দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য…
জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
Read More

জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি

জুমবাংলা ডেস্ক : মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। রবিবার (২৬…
বিসিবির নতুন কমিটিতে দায়িত্ব পেলেন যারা
Read More

বিসিবির নতুন কমিটিতে দায়িত্ব পেলেন যারা

জুমবাংলা ডেস্ক : গত বছরের ৫ আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বড় পরিবর্তন আসে।…
৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি
Read More

৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে চারজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায়…