চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’
চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’
চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘শিবির ধর, জবাই কর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে হাটহাজারী যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতা হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম (৪৫)।

সোমবার সন্ধ্যা সাতটার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে এ স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন জিএম সাইফুল ইসলাম। ওই সময় তার নেতৃত্বে ‘শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ আমার দেশকে বলেন, ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর-এই স্লোগান একসময় ছাত্রলীগ দিত। আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর এ ধরনের স্লোগানের পুনরাবৃত্তি আর হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা আবার একই স্লোগান দিচ্ছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগের সেই নেতাকর্মীদেরই ছাত্রদল-যুবদলের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাস দখলের সন্ত্রাসী কৌশল হিসেবে এই স্লোগান আবার সামনে আনা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

https://inews.zoombangla.com/bangladesh-travel-a/

সূত্রঃ আমার দেশ

Related Posts
যমুনা সেতুতে একদিনে তিন কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়
Read More

যমুনা সেতুতে একদিনে তিন কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও…
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
Read More

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)…
মধ্যপ্রাচ্য যুদ্ধের বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব সবার ওপর পড়বে: আরাঘচি
Read More

মধ্যপ্রাচ্য যুদ্ধের বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব সবার ওপর পড়বে: আরাঘচি

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের বৈশ্বিক পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে এবং এর প্রভাব থেকে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি…