ভারত–পাকিস্তানের সব আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত: রশিদ লতিফ

ভারত–পাকিস্তানের সব আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত: রশিদ লতিফ
ভারত–পাকিস্তানের সব আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত: রশিদ লতিফ

চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে মাঠের বাইরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তুমুল লড়াই চলছে। টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না বলে স্রেফ জানিয়ে দিয়েছে ভারত। অন্যদিকে, টিম ইন্ডিয়ার আপত্তির মুখে এবার হাইব্রিড মডেলের পথে হাঁটতে চায় না পাকিস্তানও। দুই দেশের মধ্যকার উত্তেজনায় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারত-পাকিস্তানের এই মুখোমুখি অবস্থানে আইসিসির ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আইসিসিকে একটি পরামর্শ দিয়েছেন, ‘আমার মতে, ভারত–পাকিস্তান দুই দেশের আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত। যত দিন না তাদের ঝামেলা মেটে, একটা সমাধান না আসে।’

ভারতকে দায়ী করে লতিফ বলেন, ‘প্রথমবারের মতো বলছি, দায়টা এখানে বিসিসিআইয়ের। তারা যে কারণ দেখায়, সেটা খুবই দুর্বল। আপনাদের নিরাপত্তা নিয়ে আপত্তি থাকলে সেটা বলুন। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়ে গেছে। আপনাদের আপত্তি থাকলে ওদের বলতে পারতেন।’

ভারতের সঙ্গে সব ধরনের টুর্নামেন্টে ম্যাচ বর্জনের পরমার্শ দিয়েছেন পাকিস্তানকে। তার মতে, ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে এসে কোনো ম্যাচ খেলবে না তাই তাদের বিপক্ষে কোনো ম্যাচেই পাকিস্তানের অংশ গ্রহণ করা উচিত না।

ভিডিওতে যা করছেন মিমি, ভাইরাল নেটদুনিয়ায়

রশিদ বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়ার বড় সম্ভাবনা আছে। আমার যদি ক্ষমতা থাকত, আমিই এই পদক্ষেপ নিতাম। এ জন্য আমি কাউকে দোষারোপ করতাম না। তুমি যদি (পাকিস্তানে) খেলতে না চাও, তাহলে আমাদের সঙ্গে খেলোই না। আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে এটাই নিতাম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়তাম।’

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…