ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর জায়গায় কে, জানাল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর জায়গায় কে, জানাল বিসিবি
ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর জায়গায় কে, জানাল বিসিবি

জুমবাংলা ডেস্ক : শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ কুঁচকিতে চোট পান নাজমুল হোসেন শান্ত। সেই চোটে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এর পর বিসিবি জানিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল জানিয়েছে, শান্তর বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু।

৪ টেস্ট খেলে সব মিলিয়ে করেছেন ১১৮ রান করা দিপুর অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের নভেম্বরে। সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ।

৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষে টেস্ট। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
বাংলাদেশ দল : শাহাদাত হোসেন দিপু, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হেগসেথকে বেছে নিলেন ট্রাম্প

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…