শচীন, কোহলি, বাবরকে ছাড়িয়ে গেলেন গুরবাজ

শচীন, কোহলি, বাবরকে ছাড়িয়ে গেলেন গুরবাজ
শচীন, কোহলি, বাবরকে ছাড়িয়ে গেলেন গুরবাজ

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ২২ বছর ৩৪৯ দিন, এরই মাঝে পেয়ে গেলেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরির দেখা। রহমানউল্লাহ গুরবাজ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁকানো সেঞ্চুরিতে ছাড়িয়ে গেছেন বাবর আজম, বিরাট কোহলি এমনকি শচীন টেন্ডুলকারকেও। গুরবাজের চেয়ে কম বয়সে ৮টি ওয়ানডে সেঞ্চুরির মালিক হওয়ার কীর্তি আছে শুধুই কুইন্টন ডি ককের।

 

৭ সেঞ্চুরির মালিক হয়েই গুরবাজ বনে গিয়েছিলেন আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের অধিকারী। ১১ নভেম্বর শারজায় নিজেকে নিয়ে গেলেন আরও ধরাছোঁয়ার বাইরে।

যুদ্ধ বিগ্রহ যে দেশের নিত্য সঙ্গী, ছেলেবেলায় এক বেলা আহার যোগানোই ছিল চ্যালেঞ্জ, সেই দেশের সেই গুরবাজ যখন ক্রিকেট দুনিয়ায় এমন অভিনব রেকর্ড গড়ছেন, তখন বাংলাদেশিরা যোজন যোজন পিছিয়ে।

তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া গুরবাজের সমান বা বেশি সেঞ্চুরি নেই বাংলাদেশের কারও। অথচ জাতীয় দলে অভিজ্ঞতায় পরিপূর্ণ ক্রিকেটারের ছড়াছড়ি। বিষয়টি নিশ্চয়ই লজ্জা দেবে বাংলাদেশকে। গুরবাজের পারফরম্যান্স কতটা ধারাবাহিক, তা স্পষ্ট হয় শচীন, বাবর, কোহলিকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ডের দিকে তাকালে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৮ সেঞ্চুরির রেকর্ড কুইন্টন ডি ককের রেকর্ডে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ২২ বছর ৩১২ দিন বয়সে এই কীর্তি গড়েন।

এবার পাকিস্তান থেকে কি সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি!

এরপরই ২২ বছর ৩৪৯ দিন বয়সী গুরবাজ। তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার, ৮ম সেঞ্চুরি পেয়েছিলেন ২২ বছর ৩৫৭ দিন বয়সে,। ২৩ বছর ২৭ দিন বয়সে ৮ম ওডিআই শতক পান বিরাট কোহলি। আর বাবর আজম এই মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর ২৮০ দিন বয়সে।

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…