পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল টাইগার এই অলরাউন্ডারকে। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ছিলেন। এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

আজ (মঙ্গলবার) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক থেকে একটি লাইভ করা হয়। যেখানে দেখা যাচ্ছে জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে। ভক্তের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।

ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে ফরম্যাটটিতে ইতি টানার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সাবেক এই অধিনায়ক। যদিও আন্দোলনের মুখে সে ইচ্ছা পূরণ হয়নি।

এরপর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের।

দুঃখপ্রকাশ করলেন রিজভী

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে। সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…