মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা
মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

জুমবাংলা ডেস্ক : ‘মা’ পৃথিবীর মধুরতম ডাক। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা, প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। আজ পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে ‘বিশ্ব মা দিবস’। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি।

মায়ের প্রতি এই সম্মান প্রদর্শনে আরও উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদ্‌যাপন করল শিক্ষার্থীরা।

রবিবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এবার যে কারণে মিলছে আবহাওয়ার পূর্বাভাস

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Related Posts
বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
Read More

বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের অর্থ পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা…
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Read More

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হলেও অলৌকিকভাবে বেচে গেছে দেড় বছরের এক শিশু। গুরুতর…
এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
Read More

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাইফুল ইসলাম : ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল…
মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি
Read More

মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি

ঈদকে সামনে রেখে মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছরজুড়ে সঞ্চয়ের নামে প্রায় ৭৭ লাখ টাকা সংগ্রহ করে উধাও হয়ে…