ডিভোর্সের পথে ঐশ্বরিয়া, কার হেফাজতে থাকবে সন্তান

ডিভোর্সের পথে ঐশ্বরিয়া, কার হেফাজতে থাকবে সন্তান

বিনোদন ডেস্ক : দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙছে ঐশ্বরিয়া-ধানুশের। আগেই শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের খবর। এবার আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। দুই সন্তান রয়েছে দম্পতির। বাবা-মায়ের বিচ্ছেদের পর সবার আগে এই প্রশ্নই জাগে বাচ্চাদের দায়িত্ব থাকবে কার উপর!

বিচ্ছেদ ঘোষণার দু’বছর পর, অভিনেতা ধানুশ এবং পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। রজনী কান্তের কন্যা ঐশ্বরিয়ার কাছে সন্তানরা প্রাথমিকভাবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ‘তারা চেন্নাইয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। সিদ্ধান্ত নেয়ার পর থেকে তারা সেপারেশনে থাকছেন।

তারা যৌথভাবেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। আদালতে কোনো মারামারি বা নেতিবাচকতা থাকবে না। ‘ডিভোর্সের জন্য আদালতে লড়াই বা কাদা ছোড়াছুড়ি হবে না। তবে তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে হতে যাচ্ছে।

ঐশ্বরিয়া-ধানুশ ২০০৪ সালে বিয়ে করেন এবং তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। দুই ভাই একসঙ্গেই রয়েছে। প্রাথমিকভাবে মায়ের কাছে বাচ্ছাদের থাকার কথা রয়েছে। এবং ধানুশ এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বলা হচ্ছে, তিনি সবসময় তার বাচ্চাদের জন্য রয়েছেন।

প্রবাসীর স্ত্রী জন্ম দিলেন ৬ সন্তান, কেউই বাঁচলো না

২০২২ সালের জানুয়ারিতে, এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারা আলাদা হয়ে যাচ্ছেন। বিবৃতিতে এও বলা হয়েছে, ‘বন্ধু, দম্পতি, পিতামাতা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে ১৮ বছরের একসঙ্গে পথচলা তাদের। এই সিদ্ধান্তে তারকাজুটির ভক্তদের মনে কালো মেঘের দেখা মিলেছে।

Related Posts
সত্যিই  কি বিবাহবিচ্ছেদ হচ্ছে? অভিষেককে দেখে একদৃষ্টে চেয়ে থাকলেন ঐশ্বরিয়া
Read More

সত্যিই কি বিবাহবিচ্ছেদ হচ্ছে? অভিষেককে দেখে একদৃষ্টে চেয়ে থাকলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : তাঁদের নাকি বিবাহবিচ্ছেদ হচ্ছে। ইতিমধ্যেই নাকি স্বামী অভিষেক বচ্চনের বাড়ি ছেড়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। বলিপাড়ায়…
রাস্তার মাঝে বাথরুম না পায় এজন্য পানি কম খাই : পার্ণো
Read More

রাস্তার মাঝে বাথরুম না পায় এজন্য পানি কম খাই : পার্ণো

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী পার্ণো মিত্র। বাংলাদেশের স্বনামধন্য পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয়ের সুবাদে…
সোহেল-সীমার প্রেম সিনেমার গল্পকেও হার মানাবে, তবু টেকেনি সংসার
Read More

সোহেল-সীমার প্রেম সিনেমার গল্পকেও হার মানাবে, তবু টেকেনি সংসার

বিনোদন ডেস্ক : সীমা সচদেব খান। সাধারণ মানুষের কাছে এই নামটা অতটা পরিচিত না হলেও বলিউড পাড়ায় অতি…