১৩ বছরের সংসার ভাঙলেন র‍্যাপার হানি সিং

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের গায়ক-র‍্যাপার হানি সিংয়ের সংসার ভাঙনের খবর। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মামলার লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার (৭ নভেম্বর) দিল্লির পারিবারিক আদালতে এই তারকার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দিয়ে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলো হানি সিং ও শালিনী তলওয়ার দম্পতি।

২০১১ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন হানি-শালিনী। তার ১১ বছর পর পারিবারিক আদালতে পারস্পরিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়। আদালত তাদের ৬ মাসের মেয়াদ মঞ্জুর করে আবেদনটি গ্রহণ করেন। আইন অনুসারে, বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করার পর থেকে ছয় থেকে ১৮ মাস সময় পিছিয়ে দেওয়া হয়; যার উদ্দেশ্য হলো বিবাহবিচ্ছেদ পদক্ষেপের বিষয়ে আরও একটু চিন্তা করার জন্য সময় এবং সুযোগ দেওয়া।

সম্প্রতি সেই সময় দেওয়ার মেয়াদও শেষ হয়েছে। ফলে হানির পক্ষে অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায় একটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্বিতীয় প্রস্তাব মঞ্জুর করা হয়েছে এবং বিবাহবিচ্ছেদের ডিক্রি জারি করা হয়েছে।

তবে এ নিয়ে বেশি কিছু বলতে চাননি অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায়। কারণ এটি নিজেদের ব্যক্তিগত বিষয়। শালিনীর পক্ষে উপস্থিত আইনজীবী বিবেক সিংও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।

অবশেষে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের অগাস্টে দিল্লির তিস হাজারি আদালতে গায়কের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মামলাও করেছিলেন শালিনী তলওয়ার। যদিও উভয় পক্ষের সমঝোতায় অভিযোগ প্রত্যাহার হয়েছিল।

Related Posts
এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা
Read More

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

দক্ষিণী সিনেমা থেকে হিন্দি বলিউড চলচ্চিত্র— দুই অঙ্গনেই এখন সমান জনপ্রিয় রাশমিকা মান্দানা। একের পর এক সফল সিনেমার…
সায়নীর রহস্যজনক মৃত্যু, প্রেমিককে দুষলেন মা
Read More

সায়নীর রহস্যজনক মৃত্যু, প্রেমিককে দুষলেন মা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ভ্লগার সায়নী চক্রবর্তীর হঠাৎ মৃত্যুতে সরগরম সামাজিক মাধ্যম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি…
মেরিলিন মনরোর শততম জন্মদিনে হলিউডের নানা আয়োজন
Read More

মেরিলিন মনরোর শততম জন্মদিনে হলিউডের নানা আয়োজন

হলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী তারকাদের একজন মেরিলিন মনরোর জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে মুখর…
২০০ কোটি টাকার মামলায় জ্যাকুলিনের বিরুদ্ধে আদালতের কঠোর অবস্থান
Read More

২০০ কোটি টাকার মামলায় জ্যাকুলিনের বিরুদ্ধে আদালতের কঠোর অবস্থান

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের আইনি জটিলতা আরও গভীর হচ্ছে। ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় দিল্লির একটি আদালত মন্তব্য…