জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হচ্ছে লাখ লাখ একাউন্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। লাখ লাখ অ্যাকাউন্ট হয়ে যাবে। ইতোমধ্যে এসব জিমেইল ব্যবহারকারীদের মেইল করেছে গুগল। গ্রাহকদের পাঠানো ই-মেইলে জিমেইল কর্তৃপক্ষ তথা গুগল জানিয়েছে, যে সব ব্যবহারকারী গত দুই বছর ধরে জিমেইলে সক্রিয় ছিলেন না, তাদের ওই অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে মুছে ফেলা হবে।

জিমেইলের পক্ষ থেকে এমন মেল আসার পরে লাখ লাখ ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই জানেন না, জিমেইল এবং অন্যান্য অনেক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে ব্যবহার করা যায়।

আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা হলে, ওই অন্য পরিষেবাগুলোও ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, গুগল আপনাকে ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেবে। যেন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটিকে বাঁচিয়ে রাখতে পারবেন।

আপনি যদি এসব কাজ করেন, তবে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। গত ২ বছর ধরে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তবে আপনি এটি আবার এখন সক্রিয় করে নিতে পারবেন। কিন্তু কিভাবে? জেনে নেয়া যাক।

প্রথমেই আপনাকে জিমেল খুলতে হবে। তারপরে ইমেল পড়ুন বা পাঠান। গুগল ড্রাইভ ব্যবহার করুন।
ইউটিউব ভিডিও দেখুন বা শেয়ার করুন। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনো কিছু সার্চ করে নিন। যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে। এসব করলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না।

এমআরটি র‍্যাপিড পাস যেভাবে করবেন

আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে কোনো প্রোডাক্ট বা পরিষেবা কিনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে, সেগুলোও নিরাপদ থাকবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনার বাচ্চার অ্যাকাউন্টের সাথে লিংক করে থাকেন, তবে তা কোনোভাবে মুছে ফেলবে না গুগল।

Related Posts
স্মার্টফোনের ৫টি ঝুঁকিপূর্ণ অ্যাপ থাকলে ডিলিট করুন এখনই
Read More

স্মার্টফোনের ৫টি ঝুঁকিপূর্ণ অ্যাপ থাকলে ডিলিট করুন এখনই

স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করি। এর মধ্যে কিছু অ্যাপ প্রয়োজনীয়, কিছু অ্যাপ অপ্রয়োজনীয়। বিশেষজ্ঞরা বলছেন, ফোনে…
স্মার্ট রাইডিংয়ের যুগে ব্লুটুথ হেলমেটের জনপ্রিয়তা বাড়ছে
Read More

স্মার্ট রাইডিংয়ের যুগে ব্লুটুথ হেলমেটের জনপ্রিয়তা বাড়ছে

তরুণ প্রজন্মের কাছে বাইক মানেই রাইডিংয়ের স্বাধীনতা, অ্যাডভেঞ্চার আর বন্ধুদের সঙ্গে দীর্ঘ রোড ট্রিপ। কিন্তু চলন্ত বাইকে বাতাসের…
বাজাজ অটো কিনে নিল কেটিএমের ১০০% শেয়ার
Read More

বাজাজ অটো কিনে নিল কেটিএমের ১০০% শেয়ার

ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো অস্ট্রিয়ার বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম-এর সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। গত…
লাইভ চ্যাট অ্যাকটিভ হলে অটো অ্যাড বন্ধ করবে ইউটিউব
Read More

লাইভ চ্যাট অ্যাকটিভ হলে অটো অ্যাড বন্ধ করবে ইউটিউব

লাইভস্ট্রিম চলাকালে দর্শকের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন বন্ধ রাখার নতুন ফিচার চালু করছে ইউটিউব। এতে লাইভ ভিডিও…