স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পারিবারিক কলহের জের ধরে বটির আঘাতে রাবেয়া খাতুন নামে এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী।

বুধবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার ভোর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো বটি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রী রাবেয়াকে এলোপাতাড়ি কোপায়। এ সময় রাবেয়ার চিৎকারে স্থানীয়রা এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নাজমুল ইসলাম নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিয়মিত বিছানায় মেলামেশায় যা ঘটে শরীরে জানালেন উরফি জাভেদ

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুরফামুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Posts
‘জিগরা’র ভরাডুবির পর  যেখানে মন আলিয়া ভাটের
Read More

‘জিগরা’র ভরাডুবির পর যেখানে মন আলিয়া ভাটের

পূজার বক্স অফিসে মুক্তি পেয়েও সাড়া জাগাতে পারেনি আলিয়া ভাটের ‘জিগরা’। করণ জোহরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন…
আ.লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মিসবাহকে অপহরণ করে কুপিয়ে জখম
Read More

আ.লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মিসবাহকে অপহরণ করে কুপিয়ে জখম

জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে…
হেলিকপ্টারে চড়ে ঘরে এলো নববধূ
Read More

হেলিকপ্টারে চড়ে ঘরে এলো নববধূ

জুমবাংলা ডেস্ক : বাবা-মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি এলেন বর। এমন ঘটনা ঘটেছে…
১৪ কেজির পাঙাশ বিক্রি হলো ১০ হাজারে
Read More

১৪ কেজির পাঙাশ বিক্রি হলো ১০ হাজারে

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা…