দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান

দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান
দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান জ্বরে আক্রান্ত। সামাজিকমাধ্যমে এ খবর দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

বুধবার সকালে মামুন লিখেছেন, ইউনিটের ৭০ শতাংশ কুশীলবের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল— সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব। দরদ নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবিটির শুটিং চলছে ভারতে। শাকিব-মামুন দুজনেই অবস্থান করছেন দেশটিতে। সেখান থেকেই এ খবর জানালেন মামুন।

দরদে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বলিউডে তার ছবির সংখ্যা দেড় ডজনের মতো। একাধিক পুরস্কারও রয়েছে ঝুলিতে। আলোচিত ছবি ‘আদিপুরুষ’-এ ছিলেন তিনি।

দরদ প্রযোজনায় এসকে মুভিজ ছাড়া রয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন ছাড়াও ভারতের একজন।

Total
0
Shares
Related Posts
আবুধাবিতে আটকে পড়া এশা দেশে ফিরেই জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
Read More

আবুধাবিতে আটকে পড়া এশা দেশে ফিরেই জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

ইরান ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখনই অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতার মুখোমুখি হন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা।…
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন অভিনেত্রী
Read More

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন অভিনেত্রী

ক্যানসারে আক্রান্ত হয়েছেন ‘সেক্রেড গেমস’খ্যাত অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি…
দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি
Read More

দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলার অন্যতম অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি দেশে ফিরেছেন। নেপাল থেকে…