ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল

স্পোর্টস ডেস্ক : স্পেনে লাগাতার বর্ণবাদের শিকার হওয়ায় গুঞ্জন উঠেছিল, ভিনিসিয়ুস জুনিয়র আর থাকবেন না রিয়াল মাদ্রিদে। কিন্তু লস ব্লাঙ্কোসদের ছেড়ে সহসা কোথাও যাচ্ছেন না তিনি। যদিও কোচ কার্লো আনচেলত্তি জানান, ব্রাজিলিয়ান তারকা সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন। তার কথার সত্যতা প্রমাণ করে রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন ভিনিসিয়ুস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, রিয়ালের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তিতে রিলিজ ক্লজ রাখা হয়েছে ১০০ কোটি ইউরো। সমান রিলিজ ক্লজ আছে তার সতীর্থ ফেদেরিকো ভালভার্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গারও।

২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ৩৮ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে ব্রাজিলের ফ্লামেঙ্গো থেকে রিয়ালে পাড়ি জমান ভিনি। এরপর এখন পর্যন্ত তিনি ৯টি শিরোপা জেতার স্বাদ পেয়েছেন। এরমধ্যে আছে ১টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা, ২টি স্প্যানিশ সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ, ১টি করে কোপা দেল রে এবং ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা।

কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই : লিটন

রিয়ালের জার্সিতে ভিনি এখন পর্যন্ত ২৩৫ ম্যাচ খেলেছেন। যার মধ্যে গোল করেছেন মোটে ৬৩টি। এবারের ব্যালন ডি’অরের ভোটাভুটিতে ষষ্ঠ স্থানে ছিলেন ভিনি। আর শীর্ষে থেকে বর্ষসেরার পুরস্কার গেছে লিওনেল মেসির হাতে। তবে ভিনি একেবারে খালি হাতে ফেরেননি। গত দুই বছরে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং নিজ দেশ ব্রাজিলের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সক্রেটিস পুরস্কার জিতেছেন তিনি।

Related Posts
মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যান সিটি
Read More

মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যান সিটি

ইংলিশ লিগ কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনালে আর্সেনাল-কে ২-০ গোলে হারিয়ে ট্রফি…
নেপালে আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশের জয়যাত্রা, চার স্বর্ণ জিতে রানার্সআপ
Read More

নেপালে আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশের জয়যাত্রা, চার স্বর্ণ জিতে রানার্সআপ

অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের শেষ দিনে আরও দুটি স্বর্ণ জিতে মোট ৪টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে…
ফিটনেস ঠিক রাখতে মদ্যপান ছাড়লেন চাহাল
Read More

ফিটনেস ঠিক রাখতে মদ্যপান ছাড়লেন চাহাল

আসন্ন আইপিএল ২০২৬-কে সামনে রেখে নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি জানিয়েছেন, ফিটনেস ও…