মেটার নতুন স্মার্ট চশমায় যত ফিচার

মেটার নতুন স্মার্ট চশমায় যত ফিচার
মেটার নতুন স্মার্ট চশমায় যত ফিচার

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক হেডসেটের পাশাপাশি এবার নতুন স্মার্ট গ্লাস উন্মোচন করেছে মেটা। আগেও স্মার্ট গ্লাস এনেছে মার্কিন কোম্পানিটি। তবে বর্তমান গ্লাসটি আগের ভার্সনের তুলনায় আরো উন্নত। চশমা পরে যেকোনো পয়েন্ট অব ভিউ থেকে ছবি তোলার পাশাপাশি ভিডিও রেকর্ড করা যাবে।

মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যা দেখবেন সেটির লাইভস্ট্রিমিং করতে পারবেন। যদিও ফেসবুক ও ইনস্টাগ্রামেই এ সুবিধা সীমাবদ্ধ।

স্মার্ট গ্লাসের ফ্রেমে দেয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও এলইডি ইউনিট। এ চশমার ক্যামেরা ব্যবহার করে ৩০২৪X৪০৩২ পিক্সেলের ছবি এবং ১০৮০ পিক্সেল ভিডিও ক্যাপচার করা যাবে। মেটা ভিউ অ্যাপের মাধ্যমে দ্রুত সময়ে ফাইল শেয়ারও করা যাবে।

যে কারণে শিশিরের চোখে সাকিব ‘মীরজাফর’

পারফরম্যান্সের জন্য চশমায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন১ প্লাটফর্ম প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে আছে ৩২জিবি ইনবিল্ট স্টোরেজ। এক চার্জে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে চার্জিং কেসে থাকা অবস্থায় চশমাটি ৩২ ঘণ্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারে। সুরক্ষার জন্য চশমায় আইপিএক্স৪ রেটিং রয়েছে। স্ট্যান্ডার্ড লেন্সসহ স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার। অন্যদিকে পোলারাইজড ও ট্রানজিশন লেন্স দিয়ে এর দাম পড়বে ৩২৯ ও ৩৭৯ ডলার।

Related Posts
এআই প্রযুক্তিনির্ভর নতুন ওয়াশিং মেশিন আনল ওয়ালটন
Read More

এআই প্রযুক্তিনির্ভর নতুন ওয়াশিং মেশিন আনল ওয়ালটন

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর চারটি নতুন প্রিমিয়াম ওয়াশিং মেশিন। স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ…
ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ইনস্টাগ্রামে বড় অভিযান, নড়েচড়ে বসেছে নেটদুনিয়া
Read More

ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ইনস্টাগ্রামে বড় অভিযান, নড়েচড়ে বসেছে নেটদুনিয়া

ইনস্টাগ্রামে হঠাৎ করেই দেখা দিয়েছে এক ধরনের ‘ফলোয়ার ঝড়’। কোটি কোটি ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে ২০২৬…
সৌরজগতের ভেতরেই কি পৃথিবীর উৎপত্তি? বিজ্ঞানীদের নতুন ব্যাখ্যা
Read More

সৌরজগতের ভেতরেই কি পৃথিবীর উৎপত্তি? বিজ্ঞানীদের নতুন ব্যাখ্যা

পৃথিবীর উৎপত্তি সম্পর্কে দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে সাম্প্রতিক একটি বৈজ্ঞানিক গবেষণা। বিজ্ঞানীদের মতে, পৃথিবী সম্ভবত প্রায়…