মানবজাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানবজাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মানবজাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুমবাংলা ডেস্ক: মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল ঈদুল আজহার উৎসব উদযাপিত হবে।

ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল আজহা বা কোরবানীর ঈদ আবারো আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানীর ঈদ অর্থবহ হয়ে ওঠে।’

তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।’

বার্তার শেষ দিকে তিনি বলেন, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ঈদ মোবারক।

Related Posts
প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে স্থান পাবেন যারা
Read More

প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে স্থান পাবেন যারা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। ১২ জনের কমিটিতে সদস্য সচিব হিসেবে…
৪০ লাখ মানুষের যাতায়াত, তবু নেই যানজটের শঙ্কা: প্রতিমন্ত্রী টুকু
Read More

৪০ লাখ মানুষের যাতায়াত, তবু নেই যানজটের শঙ্কা: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অতীতে অব্যবস্থাপনার কারণে মানুষকে যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এবার…