পটুয়াখালীর বদরপুরসহ ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

পটুয়াখালীর বদরপুরসহ ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
পটুয়াখালীর বদরপুরসহ ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

গোপাল হালদার, পটুয়াখালী : সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে পটুয়াখালীর দাওয়াতুল ইসলাম বদরপুর দরবারসহ ৪০ গ্রামে আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।

বুধবার সকাল ৯টায় বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনির ইমামতিতে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কোরবানী করা হয়েছে।

জানা যায়, তারা ১০০ বছর পূর্বে থেকে সৌদির সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা এবং ঈদ উদযাপন করেছে। এলাকায় এরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে পরিচিত।

বদরপুর ছাড়াও কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী, তেগাছিয়া, আরামগঞ্জ, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সাবুপুরা ও আমিরাবাদ এলাকার অর্ধলক্ষ লোক আজ পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন।

বদরপুর দরবার শরীফের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গণি বলেন, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সংগতি রেখে তারা রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে থাকেন।

তিনি জানান, তারা পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফের পীর, চট্টগ্রামের সাতকানিয়ার পীর এবং পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। তাদের চাঁনতারা পীরের মুরিদও বলা হয়ে থাকে। ১৯২৮ সাল থেকে প্রতিবছর এভাবে ৪০ গ্রামে আগাম রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন।

Related Posts
প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে স্থান পাবেন যারা
Read More

প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে স্থান পাবেন যারা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। ১২ জনের কমিটিতে সদস্য সচিব হিসেবে…
বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
Read More

বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের অর্থ পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা…