চাঁদপুরে কাল অর্ধশত গ্রামে ঈদ, ১৯৩২ সাল থেকে চালু এমন রীতি

চাঁদপুরে কাল অর্ধশত গ্রামে ঈদ, ১৯৩২ সাল থেকে চালু এমন রীতি
চাঁদপুরে কাল অর্ধশত গ্রামে ঈদ, ১৯৩২ সাল থেকে চালু এমন রীতি

জুমবাংলা ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল (২৮ জুন) চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা। ইতোমধ্যে এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা কোরবানির পশু ক্রয় করেছেন।

বুধবার সকাল ৯টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

টোরা মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সি জানান, সকাল সাড়ে ৮টায় এ মসজিদে ঈদের অন্যতম প্রধান নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা এ এস এম মো. রহমতউল্লাহ।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১৯৩২ সালে এমন রেওয়াজ চালু করেছিলেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)।

তারপর থেকে তার অনুসারীরা ধর্মীয় বিধান মেনে শুধু পবিত্র ঈদুল আজহাই নয়, পবিত্র ঈদুল ফিতরও একই নিয়মে উদযাপন করছেন চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার এমন অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসলমান।

Related Posts
প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে স্থান পাবেন যারা
Read More

প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে স্থান পাবেন যারা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। ১২ জনের কমিটিতে সদস্য সচিব হিসেবে…
৪০ লাখ মানুষের যাতায়াত, তবু নেই যানজটের শঙ্কা: প্রতিমন্ত্রী টুকু
Read More

৪০ লাখ মানুষের যাতায়াত, তবু নেই যানজটের শঙ্কা: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অতীতে অব্যবস্থাপনার কারণে মানুষকে যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এবার…