৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
সারাদেশে চলমান তীব্র গরমের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার রাতে দেশের পাঁচটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা অভ্যন্তরীণ নদীবন্দরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই তিন বিভাগ ছাড়া দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কোনো অঞ্চলে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে প্রকৃতি নিজের নিয়মেই তা প্রশমিত করতে শিলাবৃষ্টির সৃষ্টি করে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে (১৬ মিলিমিটার) ও গোপালগঞ্জে (১৫ মিলিমিটার)। এছাড়া রংপুর ও ভোলায় ১১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও কুমারখালীতে (৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস)। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী কয়েক দিনে সারা দেশে তাপমাত্রা ফের কিছুটা বাড়ার আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে- শনিবার (১৮ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। রোববার ও সোমবার (১৯ ও ২০ এপ্রিল) বৃষ্টির প্রবণতা মূলত উত্তর ও পূর্বাঞ্চলেই বেশি থাকবে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

হরমুজ প্রণালি আর কখনোই বন্ধ না করবে না ইরান: ট্রাম্প

তবে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে, যা গরমের তীব্রতা বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Related Posts
নকল বন্ধে এসএসসি পরীক্ষার ‘রুটিন না’ দেওয়ার খবর, যা বলল শিক্ষা মন্ত্রণালয়
Read More

নকল বন্ধে এসএসসি পরীক্ষার ‘রুটিন না’ দেওয়ার খবর, যা বলল শিক্ষা মন্ত্রণালয়

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো…
পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড
Read More

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল…
লোডশেডিংয়ে ভোগান্তি, বিদ্যুতের দাম বাড়ানোর কথা ভাবছে সরকার
Read More

লোডশেডিংয়ে ভোগান্তি, বিদ্যুতের দাম বাড়ানোর কথা ভাবছে সরকার

ইরান যুদ্ধের প্রভাবে উদ্ভূত জ্বালানি সংকটে ভর্তুকির বোঝা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে—এমন কারণ দেখিয়ে সরকার পাইকারি ও খুচরা বিদ্যুতের…