‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’
‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’
দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, স্মার্টফোনের ন্যূনতম দাম ২ থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হাজার টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে টেলিকম পলিসি বিষয়ক সেমিনারে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া, বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় আনা।

উপদেষ্টা আরও বলেন, বর্তমানে মোবাইল রিচার্জে উচ্চ করের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কর কেটে নেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কর ও ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি সারা দেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ

একযোগে ১৫ অধিদপ্তরে নতুন প্রধান, বড় রদবদল সরকারের

তিনি আরও বলেন, গ্রাহকরা অর্থ ব্যয় করেও মানসম্মত সেবা পাচ্ছেন না, যা একটি বড় ব্যর্থতা। সেবার মান উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

Related Posts
ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুট ও ফোন থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য!
Read More

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুট ও ফোন থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য!

রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন…
বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত
Read More

বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষক আলেয়া খাতুন হীরাকে সাময়িক…
জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি তেলের সীমাবদ্ধতা আর নেই
Read More

জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি তেলের সীমাবদ্ধতা আর নেই

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী…
ইরানের হাতে যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
Read More

ইরানের হাতে যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের ইয়াজদ প্রদেশে বিস্ফোরিত না হওয়া একটি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম…