১৩ বছরের সংসার ভাঙলেন র‍্যাপার হানি সিং

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের গায়ক-র‍্যাপার হানি সিংয়ের সংসার ভাঙনের খবর। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মামলার লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার (৭ নভেম্বর) দিল্লির পারিবারিক আদালতে এই তারকার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দিয়ে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলো হানি সিং ও শালিনী তলওয়ার দম্পতি।

২০১১ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন হানি-শালিনী। তার ১১ বছর পর পারিবারিক আদালতে পারস্পরিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়। আদালত তাদের ৬ মাসের মেয়াদ মঞ্জুর করে আবেদনটি গ্রহণ করেন। আইন অনুসারে, বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করার পর থেকে ছয় থেকে ১৮ মাস সময় পিছিয়ে দেওয়া হয়; যার উদ্দেশ্য হলো বিবাহবিচ্ছেদ পদক্ষেপের বিষয়ে আরও একটু চিন্তা করার জন্য সময় এবং সুযোগ দেওয়া।

সম্প্রতি সেই সময় দেওয়ার মেয়াদও শেষ হয়েছে। ফলে হানির পক্ষে অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায় একটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্বিতীয় প্রস্তাব মঞ্জুর করা হয়েছে এবং বিবাহবিচ্ছেদের ডিক্রি জারি করা হয়েছে।

তবে এ নিয়ে বেশি কিছু বলতে চাননি অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায়। কারণ এটি নিজেদের ব্যক্তিগত বিষয়। শালিনীর পক্ষে উপস্থিত আইনজীবী বিবেক সিংও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।

অবশেষে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের অগাস্টে দিল্লির তিস হাজারি আদালতে গায়কের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মামলাও করেছিলেন শালিনী তলওয়ার। যদিও উভয় পক্ষের সমঝোতায় অভিযোগ প্রত্যাহার হয়েছিল।

Related Posts
প্রেম একদিনে চার, পাঁচটাও হতে পারে : রাফসান সাবাব
Read More

প্রেম একদিনে চার, পাঁচটাও হতে পারে : রাফসান সাবাব

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয়…
দুর্ঘটনার কবলে সালমান শাহ’র মা নীলা চৌধুরী
Read More

দুর্ঘটনার কবলে সালমান শাহ’র মা নীলা চৌধুরী

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। কয়েক দিন আগে লন্ডনের…
 ‘জুদাই’-এ অনিল কাপুর ও শ্রীদেবীর ছেলে রোমি এখন কত বড় হয়েছে?
Read More

 ‘জুদাই’-এ অনিল কাপুর ও শ্রীদেবীর ছেলে রোমি এখন কত বড় হয়েছে?

বিনোদন ডেস্ক : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে একসময় রীতিমত ঝড় তুলেছিল অনিল কাপুর (Anil Kapoor) এবং শ্রীদেবী (Sridevi) -র…
আমাদের সবাইকে এক হয়ে চিৎকার করতে হবে: মোস্তফা সরয়ার ফারুকী
Read More

আমাদের সবাইকে এক হয়ে চিৎকার করতে হবে: মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দেখে-শুনে মিডিয়াতে কাজ করছেন তিনি। কাজ নিয়ে খুব বেশি ব্যস্ততায় না…