স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পারিবারিক কলহের জের ধরে বটির আঘাতে রাবেয়া খাতুন নামে এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী।

বুধবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার ভোর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো বটি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রী রাবেয়াকে এলোপাতাড়ি কোপায়। এ সময় রাবেয়ার চিৎকারে স্থানীয়রা এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নাজমুল ইসলাম নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিয়মিত বিছানায় মেলামেশায় যা ঘটে শরীরে জানালেন উরফি জাভেদ

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুরফামুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Posts
চাঁদপুরে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মামার
Read More

চাঁদপুরে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মামার

মতলব দক্ষিণ (চাঁদপুর) উপজেলায় আপন ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ফজলে…
চলছিল নতুন বউ ঘরে তোলার প্রস্তুতি, সেই বাড়িতে একসঙ্গে চার লাশ
Read More

চলছিল নতুন বউ ঘরে তোলার প্রস্তুতি, সেই বাড়িতে একসঙ্গে চার লাশ

যে বাড়িতে এত বছর পর প্রবাসফেরত ছেলেকে ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, নতুন পুত্রবধূকে বরণ করার স্বপ্ন বোনা হচ্ছিল,…
বাড়তি ভাড়ায় কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ!
Read More

বাড়তি ভাড়ায় কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ!

সাইফুল ইসলাম : ঈদুল আযহার আনন্দ শেষে শ্রমজীবি মানুষের রাজধানীসহ বিভিন্ন জেলায় কর্মস্থলে ফেরার যাত্রা শুরু হয়েছে। কিন্তু…
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
Read More

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র…