সহিংসতার দায় স্বীকার করেছেন বিএনপি নেতারা : ডিবিপ্রধান

জুমবাংলা ডেস্ক : ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রিমান্ডে থাকা বিএনপি নেতারা দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। এ ঘটনায় বিএনপি নেতারা দুঃখ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন ডিবি প্রাধান।

সহিংসতার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ২৮ অক্টোবর সংঘর্ষের সময় পুলিশ সদস্য আমিরুল হত্যা, বিচারপতির বাসভবনের হামলা, কাকরাইল, রমনা, মৌচাকে বাসে আগুন দেওয়ার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এদের মধ্যে হাসান হাওলাদার নামে একজন আছে। তিনি গুলশান থান ছাত্রদলকর্মী। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর ও সেখানে থাকা বিআরটিসি বাসে আগুন দেয়।

এসব সহিংসতা করার পর আবার টিকটক করে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার আরেকজনের নাম কামরুজ্জামান টুকু। তিনি শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে পুলিশের ওপর আক্রমণে সক্রিয় ভূমিকা রাখার কথা তিনি স্বীকার করেন।

এ ছাড়া গ্রেপ্তার আবুল হোসেন জুয়েল কবি নজরুল কলেজ ছাত্রদলের সহসভাপতি। তিনি সংঘর্ষের সময় বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালান। রানা মিয়া ৭ নম্বর ওয়ার্ড মুগদা থানা ছাত্রদলের সদস্যসচিব। সমাবেশে পুলিশ হত্যা মামলার গ্রেপ্তার আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে নাম আসে। মহিউদ্দিন হৃদয় রমনা থানা যুবদলের ১৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বিপজ্জনক ডিপফেকের ফাঁদ

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে প্রথমে মৌচাকে বলাকা বাসে আগুন দেয়, তারপর কাকরাইল মোড়ে বাসে আগুন দেয় এবং পরবর্তী সময়ে পুরনো রমনা থানার সামনে বাসে আগুন দেয়।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতারা রিমান্ডে প্রথমে হামলা ও সহিংসতার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা কথা অস্বীকার করেন। পরে আমরা যখন সিসিটিভি ফুটেজ দেখিয়েছি তখন তারা দুঃখ প্রকাশ করেন। সহিংসতার বিষয়ে সিনিয়র নেতারা দায় এড়াতে পারেন না বলে স্বীকার করেছেন।

Related Posts
নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর
Read More

নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর

জুমবাংলা ডেস্ক : গ্রাহক স্বার্থে মোবাইল ইন্টারনেটে বেধে দেয়া বিধিনিষেধ গ্রাহকের দোহাই দিয়েই তুলে নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ…
ঘুষ চাইলে দরজা বন্ধ করে যা দেওয়ার দিয়ে দেন: জনপ্রশাসন সচিব
Read More

ঘুষ চাইলে দরজা বন্ধ করে যা দেওয়ার দিয়ে দেন: জনপ্রশাসন সচিব

জুমবাংলা ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেছেন, ঘুষ চাইলে দরজা বন্ধ করেন, তারপর যা দেওয়ার…
রাশিয়ায় প্রস্তুত জ্বালানি অক্টোবরে আসছে রূপপুরে
Read More

রাশিয়ায় প্রস্তুত জ্বালানি অক্টোবরে আসছে রূপপুরে

জুমবাংলা ডেস্ক : নির্মাণের চূড়ান্ত ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি স্থাপন করা হবে শিগগিরই।…
উর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল অন্তর্বর্তী সরকার
Read More

উর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল অন্তর্বর্তী সরকার

জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টা ও গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের…