রাশিয়ায় ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে প্রেরণ, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

রাশিয়ায় ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে প্রেরণ, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
রাশিয়ায় ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে প্রেরণ, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে এবং তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামের তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এবং প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধে জড়িত কোনো চক্র, প্রতিষ্ঠান, ব্যক্তি বা গোষ্ঠীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাতকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

মন্ত্রী জানান, প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় প্রেরিত ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও চাকরির শর্তাবলি সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।

Related Posts
মশক নিধন শেখার জন্য ফ্লোরিডায় নয়, দেশেই ডোবার পাশে যেতে বললেন প্রধানমন্ত্রী
Read More

মশক নিধন শেখার জন্য ফ্লোরিডায় নয়, দেশেই ডোবার পাশে যেতে বললেন প্রধানমন্ত্রী

মশক নিধন শেখার বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোন ডোবার পাশে…
তেলের দামবৃদ্ধির প্রতিবাদে যুবশক্তির হারিকেন মিছিল
Read More

তেলের দামবৃদ্ধির প্রতিবাদে যুবশক্তির হারিকেন মিছিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সোমবার রাতে বাংলামোটর থেকে…
‘দুই ঘণ্টায় ওসি বদল করেছি, প্রয়োজনে সেনা মেজরও চেঞ্জ করবো’
Read More

‘দুই ঘণ্টায় ওসি বদল করেছি, প্রয়োজনে সেনা মেজরও চেঞ্জ করবো’

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ)-এর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার…
‘ক্ষুদ্র ঋণের ধারণা জিয়াউর রহমানের, নোবেল পাওয়া উচিত ছিল’
Read More

‘ক্ষুদ্র ঋণের ধারণা জিয়াউর রহমানের, নোবেল পাওয়া উচিত ছিল’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি…